কানাইঘাটে বিএনপির নেতা আব্দুল মান্নানের স্মরণ সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৭

Manual4 Ad Code

সিলেটের কানাইঘাট বিএনপির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য মরহুম আব্দুল মান্নানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারী তার নিজ বাড়িতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের সকাল নেতা কর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে বিএনপি নেতা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত শেষে শিরনী বিতরন করা হয়। স্মরণ সভায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত হওয়ার জন্য মরহুমের ছেলে বিএনপি নেতা কয়ছর রশীদ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি