বিস্ফোরক মামলায় ছাত্রদলের ৩ নেতা কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৭

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার
বিস্ফোরক মামলায় ছাত্রদলের ৩ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।  বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। তারা হলেন সিলেট মহানগর ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ সুলেমান আহমদ সালমান এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবলুল হোসেন।  গত বছরের ২৫ ফেব্রুয়ারি সদর উপজেলার টুকের বাজারে বিস্ফারণের ঘটনায় তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়।