ওসমানীনগরে গাঁজাসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০১৭

Manual8 Ad Code

ওসমানীনগর সংবাদদাতা :
ওসমানীনগরে কামাল মিয়া (২২) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামের সিরাজ আলীর ছেলে। আটককৃত কামাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।