দক্ষিণ সুরমা থেকে ৭২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৭

Manual3 Ad Code

  সিলেট সুরমা ডেস্ক ::: দক্ষিণ সুরমার ভার্থখল এলাকা থেকে ৭২৫ পিস ইয়াবাসহ জিলাল মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
আটক জিলাল দক্ষিণ সুরমার কানুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে। র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
র‌্যাব-৯ এর সহকারি পরিচালক জে এম ইমরান জানান, জিজ্ঞাসাবাদে জিলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে।