সাংবাদিক ওয়েছ খছরুর মায়ের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৭

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার ::  সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরুর মা এবং গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমীর শাশুড়ি রেনু বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার ওসমানী নগরের বেগমপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকালে করেন। (ইন্নালিল্লাহি…….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।