সাংবাদিক ওয়েছ খছরুর মা’র মৃত্যুতে অনন্যা নেটের শোক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৭

Manual8 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরুর মা এবং গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমীর শাশুড়ি রেনু বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিন্দাবাজারের অনন্যা নেট কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় অনন্যা নেটের সোহেল আহমদ ও শামীম আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট জেলার ওসমানীনগরের বেগমপুরস্থ তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকালে করেন। (ইন্নালিল্লাহি…….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর জানাযা শেষে গ্রামের বাড়িতে পারিববারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি