সাংবাদিক ওয়েছ খছরুর মাতার মৃত্যুতে ইমজার শোক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক ::: একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ওয়েছ খছরুর মাতা এবং গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাংবাদিক বিলকিস আক্তার সুমীর শাশুড়ি রেনু বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ইমজা সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক মঈণ উদ্দিন মন্জু শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।