ওসমানীনগরে বিজয়ী বিএনপির ময়নুল

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৬, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৫২ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী (ধানের শীষ প্রতীক)। ৫২টি কেন্দ্রে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ১৯৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৭৮৬৫।  এছাড়া আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান (নৌকা প্রতীক) পেয়েছেন ৯৮০৯ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২৪২৪ ভোট।