বিএনপি প্রার্থীদের জয়ে সিলেট ছাত্রদল নেতৃবৃন্দের অভিনন্দন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৮, ২০১৭

Manual6 Ad Code

সিলেটে ওসমানীনগর উপজেলা পরিষদ বিএনপির প্রার্থী ময়নুল হক চৌধুরী ও সুনামগঞ্জ’র জনন্নাথপুর উপজেলা পরিষদের আলহাজ্ব আতাউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করায় সর্বস্থরের উপজেলা বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু,সিলেট মহানগর ছাত্রদলের সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, মহানগর ছাত্রদল নেতা আমীর হামজা রাব্বী,ছাত্রনেতা অভি, সুজন আহমেদ, তারেক আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাহিয়ান চৌধুরী রাহি।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সাধারণ জনগণের কাছে বিএনপি কতটুকু প্রিয় তার প্রমাণ এই নির্বাচন। সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জয়ের এই ধারা অব্যাহত রাখতে তারা উপজেলাবাসী সহ সিলেট বিভাগের সকল ছাত্রদল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ করেন। প্রেস-বিজ্ঞপ্তি