বিয়ানীবাজারের আলীনগরে ট্রাক চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১০, ২০১৭

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বিয়ানীবাজারে ট্রাক চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চত্রবর্তী সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Manual3 Ad Code