• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢাকা থেকে সিলেট পৌঁছেছে সোয়াত টিম : চলছে মূল অভিযানের প্রস্তুতি

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছে সোয়াত টিমের সদস্যরা। নেয়া হচ্ছে মূল অভিযানের প্রস্তুতি। শুক্রবার (২৪ মার্চ) ৩টা ৫২ মিনিটে তারা সিলেটে পৌঁছান। এর আগে শুক্রবার সকাল ১০টায় তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করেন আস্ত‍ানার সামনে ডিউটিরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার উস্তার মিয়ার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন- শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে বাড়িটি ঘেরাও করে চারপাশে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন- ভোরে জঙ্গিরা আল্লাহ আকবার বলে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ভবন লক্ষ করে চার রাউন্ড গুলি ছুড়ে। তবে পুলিশ সকাল থেকে এ ভবন থেকে কাউকে বের হতে দিচ্ছেন না।
এছাড়া সকাল থেকে ওই ভবনের আশপাশের ভবনগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ।