সেনাবাহিনীর টিম , জঙ্গি আস্তানায়

প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::

দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়ায় ‘জঙ্গি’ আস্তানা’ এলাকায় এসেছে সেনাবাহিনীর একটি টিম। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টিমটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনাস্থলে শুক্রবার বিকেল থেকেই অবস্থান করছেন সোয়াত টিমের সদস্যরা। এছাড়া বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও রয়েছে ঘটনাস্থলে। পাশাপাশি র্যা ব, পুলিশ, ডিবি, সিটি এসবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। রাতের যে কোনো সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শুক্রবার রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আতিয়া মহল নামের পাঁচতলা ওই ভবনের নীচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক জঙ্গি রয়েছে বলে ধারণা করছে পুলিশ।