শিববাড়ীতে বোমা বিষ্ফোরণে সাংবাদিক আজমল আহত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৬, ২০১৭

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক ::: শিববাড়ী সংলগ্ন গোটাটিকর মাদ্রাসার পাশে পুলিশ চেকপোস্টে বোমা বিষ্ফোরণের ঘটনায় দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার ফটোসাংবাদিক আজমল আলী আহত হয়েছেন। শনিবারসন্ধ্যা পৌনে ৭টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ী সংলগ্ন গোটাটিকরা মাদ্রাসার পাশে পুলিশ চেকপোস্টে এই বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।এসময় সংবাদ সংগ্রহে নিজ দায়িত্ব পালনকালে তিনি আহত হন। আহত অবস্থায় সহকর্মী সাংবাদিক বাপ্পীসহ গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।