তামাবিল সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৮, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা অটোরিকশায় ছিলেন। শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও ট্রাকচালককে আটক করেছে পুলিশ।