আজিজ আহমদ সেলিমের ওপেন হার্ট সার্জারি সোমবার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের ওপেন হার্ট সার্জারি করা হবে আগামী সোমবার।
সোমবার (১০ এপ্রিল) সকাল ৭টায় আজিজ আহমদের হার্ট সার্জারি করবেন সার্জন ডাক্তার ফারুক আহমদ।  বর্তমানে ঢাকার হার্ড ফাউন্ডেশন হাসপাতালের সপ্তম তলায় ৭১২ নং কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছে।
এর আগে পরীক্ষণে আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রের ধমনীতে ৫টি ব্লক ধরা পেড়েছে। মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক অবস্থার কয়েকটি পরীক্ষণ শেষে ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নেন।