জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিমের জ্ঞান ফিরেছে

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার ৬ ঘন্টা পর রাত ১০টার দিকে জ্ঞান ফিরেছে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক ও বিটিভি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের।
আজ সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সকাল ৮টা থেকে তাঁর অপারেশন শুরু হয়। বেলা পৌনে ৫টা পর্যন্ত অপারেশন থিয়েটারে অপারেশন চলে। সার্জন ডা. ফারুক আহমদের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম এই অপারেশন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজ আহমদ সেলিমের ভাই জাবেদ আহমদ।
এদিকে আজিজ আহমদ সেলিমের অপেন হার্ট সার্জারি নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্খিরা। আশু সুস্থ্যতা কামনায় জেলা প্রেসক্লাব, উত্তরপূর্ব পাঠক মঞ্চসহ বিভিন্ন সংগঠন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।