কাউন্সিলর লিপন বকস্’র মাতার মৃত্যুতে ২৬ নং ওয়ার্ড যুবলীগের শোক প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত মে ১৩, ২০১৭

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর যুবলীগের অন্যতম সিনিয়র সদস্য হাজী তৌফিক বকস্ লিপনের মাতা রেজিয়া খাতুন শুভা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২৬ নং ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ। ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক দুলাল আহমদ ২৬ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, হাজী তৌফিক বকস্ লিপনের মাতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আরো শোক প্রকাশ করেন, সিলেট মহানগর যুবলীগ নেতা আলমগীর হোসেন,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক খাজেদ আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।