কানাইঘাটে কাজের মেয়ে অন্তঃসত্তা ! গৃহকর্তা গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত মে ১৪, ২০১৭

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কানাইঘাটে কাজের মেয়ের সাথে দৈহিক সর্ম্পকের দায়ে এক নারী লোভী গৃহকর্তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের মৃত হাজী আলাউর রহমানের পুত্র এমদাদুল হকের বাড়িতে একই গ্রামের দরিদ্র আব্দুন নুরের ষোড়সী কন্যা গৃহকর্মীর কাজ করত। এতে করে গৃহকর্তা এমদাদের লুলুপ দৃষ্টি পড়ে কাজের মেয়ে ষোড়সী কন্যার উপর। এক পর্যায় পর্দার আড়ালে সে গড়ে তুলে দৈহিক সম্পর্ক। একাধিক দৈহিক সর্ম্পকের ফলে ষোড়সী কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায় সে গৃহকর্তা এমদাদকে বিয়ের জন্য চাপ দিলে নারী লোভী এমদাদ কাজের মেয়ে ষোড়সী কন্যাকে তাড়িয়ে দেয় তার বাড়ি থেকে। এতে করে ঘোর অন্ধকার নেমে আসে কাজের মেয়ের উপর।  উপায় না দেখে সে ভর্তি হয় সিলেট ওসমানী হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে অভিযোগ পেয়ে কানাইঘাট থানার এসআই পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত ১২টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।