রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

প্রকাশিত মে ১৮, ২০১৭

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ খেলার মাঠে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৭ মে ২০১৭ইং, বুধবার সকাল ১০টায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রতি বছরের মত এবারও অত্র এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পাঁচ শতাধিক লোকদের মধ্যে ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ছোলা সহ প্রতি জনকে মোট সাড়ে ১৬ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয় । উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০৯ সাল থেকে অসহায় ও হতদরিদ্র লোকসহ মানবতার কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ।