আব্দুল হাই মাশহুদ আর নেই

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৯, ২০১৭

Manual8 Ad Code

চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি এবং সিলেট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী’র বড় ভাই আব্দুল হাই (মাশহুদ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রবিবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
আজ বাদ জোহর গ্রামের বাড়ি সুনমাগঞ্জ জেলার ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তিনি ঈদ উল ফিতরের পর দিন হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।