বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৭ ওয়ার্ড আ’লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৭

Manual8 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলমপুরস্থ বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাদ যোহর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান,সহ-সভাপতি আব্দুল মন্নান,যুগ্ম-সম্পাদক জুয়েল আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান,দপ্তর সম্পাদক আব্দুস সালাম শামীম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জ্বল,সদস্য আব্দুল মতিন চৌধুরী,আওয়ামী লীগ নেতা আব্দুল লতিব, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, যুবলীগ নেতা আব্দুল আহাদ,মহানগর ছাত্রলীগ নেতা জুবের আহমদ,বিআরটিসি শ্রমিকলীগ সভাপতি সমসের আলী, ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টুটল মাহমুদ মান্না,সাধারণ সম্পাদক খালেদ আহমদসহ আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, আলমপুরস্থ বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন ও হাফিজ সাহেদ আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।