সাংবাদিক সোয়েবের মাতৃবিয়োগে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৭

Manual4 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েবের মাতা নূরুন্নাহার খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি নেতৃবৃন্দ গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সাংবাদিক শোয়েবের মাতা নগরীর পাঠানপাড়া নিবাসী নূরুন্নাহার খানম ইন্তেকাল করেন। প্রেস-বিজ্ঞপ্তি।