মোগলাবাজার থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৭

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এসএমপির দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সিলেট মোগলাবাজার এলাকায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০২ (পাঁচশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (জন) পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত ব্যক্তির জেলা-মৌলভীবাজার জুড়ি উপজেলার ঁগ্রাম-দক্ষিন সাগরনাল গ্রামের ইসমাইল মিয়া ছেলে মোঃ সাদেক মিয়া (৪২)

Manual3 Ad Code

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২,৫১,০০০/- (দুই লক্ষ একান্ন হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয় করে নিজ হেফাজতে মজুত রাখে। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামীকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code