ওসমানীনগরে সাংবাদিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৭

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে এক সাংবাদিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, ডায়মন্ডের অলংকার, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের দাশপাড়াস্থ বাড়ীর বেলকনির গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। চোরেরা বাড়ীর একাধিক কক্ষের দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব কিছু তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনার রাতে সাংবাদিক সেকেল ও তার পরিবার বাড়ীতে ছিলেন না। খবর পেয়ে গৃহকর্তা সেকেল সোমবার সকালে বাড়ীতে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual7 Ad Code

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code