আজ চায়না ও মালয়েশিয়া সংক্ষিপ্ত সফরে গেলেন সাংবাদিক মঞ্জুর হোসেন খান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৭

Manual5 Ad Code

দৈনিক আজকের সংবাদের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক বার্তা ২৪ ডটকমের সম্পাদক, সিলেট ফোন গাইডের সম্পাদক ও প্রকাশক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং সার্ক কালচারাল সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মঞ্জুর হোসেন খান আজ ৪ সেপ্টেম্বর ঢাকা হযরত শাহ্জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর হতে চায়না ও মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Manual5 Ad Code

এছাড়া চায়না ও মালয়েশিয়া অবস্থানকালে সেদেশের সাংবাদিক নেতৃবৃন্দ, বাঙালি কমিনিউটি ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন বলে জানা যায়। এবারের সফর ব্যবসা সংক্রান্ত বলে জানান সাংবাদিক মঞ্জুর হোসেন খান।

তিনি আরো জানান যে, সফর কালে তিনি চায়না ও মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে বলতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়াও তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code