বিএনপি নেতা আব্দুল মন্নানের উপর হামলার ঘটনায় আটক হয়নি কেউ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৭

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেট নগরির জিন্দাবাজার পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কর্তৃক হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মোঃ আব্দুল মন্নান সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপর হামলার ঘটনার ২ দিন অতিবাহিত হলেও এখনো কোনো অপরাধী আটক হয়নি। উল্টো বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় থানা পুলিশ মোঃ আব্দুল মন্নানের উপর হামলার ঘটনায় কোনো মামলা না নেওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল ৭ অক্টোবর একদল সন্ত্রাসী মোঃ আব্দুল মন্নানের দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের গ্রামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। সন্ত্রাসীরা বলেছে,মামলা মোকদ্দমা করলে মোঃ আব্দুল মন্নানকে হাসপাতালেই হত্যা করবে। সেই সাথে তার দুই ছেলেকে যেখানে পাবে সেখানেই তারা হত্যা করবে। উল্লেখ্য গত ৬ অক্টোবর বিকেলে সরকার দলীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা বিএনপি নেতা আব্দুল মন্নানকে হত্যার উদ্দ্যেশে হামলা চালিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট লুঠে নেয়।