নগরীর জেল রোড থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর জেলরোড এলাকা থেকে নিজাম হোসেন নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। । এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১১৩০। জানা যায়, মোঘলাবাজার থানার কদমতলীস্থ কুচাই এলাকার বাসিন্দা বর্তমানে সিলেট নগরীর উত্তর জেল রোডস্থ অনাবিল কান্দাউরার বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র নিজাম হোসেন (৬৩) গতকাল ১৩ অক্টোবর শুক্রবার জুম্মার সময় নিখোঁজ হন। নিজাম হোসেনের পুত্র মাহমুদ হোসেন বলেন, অাব্বা দুপুর ১২ ঘটিকায় জুম্মার নামাজ পড়তে বাসা থেকে বের হন। এরপর তিনি অার ফিরে অাসেন নি। তখন তাঁর পরণে ছিল হাফ হাতা শার্ট, লুঙ্গি, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখে ছাপ দাড়ি।
নিখোঁজ বৃদ্ধ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। উপরোক্ত ব্যক্তির কেউ সন্ধান পেলে ০১৭১৬৪৬৭৭৫৭/ ০১৭৩৭১০৪৯১০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।