সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৭

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম শহীদুল হক। শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

Manual2 Ad Code

সভার প্রধান অতিথি এ.কে.এম শহীদুল হক বলেন, পুলিশের ভাবমূর্তি বাড়াতে পুলিশ সদস্যদের জনবান্ধব হিসেবে কাজ করতে হবে। যে সব এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়, সেসব এলাকার অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Manual3 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া।

এসময় অন্যদের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানসহ এসএমপি, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code