সাবেক মহানগর ছাত্রদল নেতা চমন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৭

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর চৌকিদিঘীস্থ তার শ্বশুরের

Manual5 Ad Code

বাসা থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে- সাহেদ আহমদ চমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

Manual2 Ad Code

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন- চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code