সাংবাদিক নিজামুল হক লিটনকে হত্যার হুমকি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০১৭

Manual8 Ad Code

ফটো ধারাণ করতে গিয়ে নারীদের হাতে লাঞ্চিত হলেন সাংবাদিক নিজামুল হক লিটন। দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক নিজামুল হক লিটনকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির কারণে প্রাণের ভয়ে তিনি গতকাল সিলেট কতোয়ালী থানায় নিরাপত্তা চেয়ে দুইজনকে আসামী করে সাধারণ ডায়রী করেছেন। জিডি সূত্রে জানাযায়, গতকাল সকাল ১১ টায় সিলেট নগরীর হাওয়াপাড়া দিশারী এলাকায় একটি বাসায় কতোয়ালী থানায় মামলা সংক্রান্ত বিষয়ে পুলিশ গেলে তিনি পত্রিকার কাজে ফটো ধারণ করতে গেলে ঐ বাসার স্বামী ও স্ত্রী হুমকি দিয়া বলে উক্ত বিষয়ের সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে তাকে প্রাণে হত্যা করা হবে। এসময় অজ্ঞাতনামা লোকজন তাকে লাঞ্চিত করে। অন্যান্য সহকর্মীর সহযোগিতায় সেখান থেকে নিরাপদে চলে আসেন। এখনো আসামীরা বিভিন্ন ভাবে তাকে হত্যার হুমকি দিচ্ছে। সাংবাদিক নিজামুল হক লিটন বলেন, আসামীদের ভয়ে আমি আতœগোপনে আছি। তারা এলাকার অনেক প্রভাবশালী। যেকোন সময় আমাকে প্রাণে হত্যা করতে পারে তাই তাদের ভয়ে আমি এলাকা ছাড়া। এব্যাপারে নিরাপত্তা চেয়ে কতোয়ালী থানায় দায়েরকৃত জিডি নং-১০৮৭। প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

 

Manual6 Ad Code