পরিবহন নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিকের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সেলিম আহমদ ফলিক প্রাইভেট কারে চেপে গোলাপগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন পথে দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট শিক্ষা বোর্ডের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। এ সময় অটোরিকশা থেকে নেমে একদল যুবক রামদা ও লাঠি হাতে তার গাড়ির দিকে হামলা চালায়। পরে চালকের দক্ষতায় দ্রুতই সে স্থান থেকে চলে আসতে সক্ষম হন সেলিম আহমদ ফলিক। তথ্য সূত্র : রিয়েল টাইমস্ ২৪ ডটকম