সিলেটে র‌্যাবের অভিযান : ফিজাসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৭

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মেজরটিলা বাজার ও শাহপরান গেইট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

Manual3 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানী , সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ এর সমন্বয়ে অভিযানে বিএসটিআই অনুমোদিত না থাকায়, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয় এবং ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইন এর ৩৭ ধারায় ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।

Manual7 Ad Code

এদের মধ্যে ফিজা এন্ড কোং-কে ১২ হাজার টাকা, কাঁচা মিয়ার গরু মাংসের দোকানের মালিককে ৪হাজার টাকা, সাপা বয়লা হাউজের মালিককে ৩ হাজার টাকা, মাছ ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১৫শ’ টাকা, বিলাস হোটেলের ম্যানেজারকে ৪হাজার টাকা, কোয়ালিটি ফুড এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা ও বেলীফ চাইনিজ রেস্টুরেন্ট এর মালিককে ১৫হাজার টাকা সর্বমোট ৮৯ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

জরিমানা পূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।