পাঠান পাড়ার কিশলয় কিন্ডার গার্ডেনে বিনামল্যে বই বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৮

Manual4 Ad Code

নগরির ২৭ নং ওয়ার্ডের পাঠান পাড়াস্থ কিশলয় কিন্ডার গার্ডেনে সোমবার সকালে বিনামল্যে বই বিতরণ করা হয়েছে। কিশলয় কিন্ডার গার্ডেনের ম্যানেজিং কমিটির সদস্য ও জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও কিশলয় কিন্ডার গার্ডেনের পিন্সিপাল সমসের সিরাজ সোহেলের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশলয় কিন্ডার গার্ডেনের ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশলয় কিন্ডার গার্ডেনের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আল আমিন খান ইভন,আলমপুর পুলিশ ফাড়ির এ এস আই দুলাল,ও কিশলয় কিন্ডার গার্ডেনের সহকারী অধ্যক্ষ ছালমা খানম লাকি । এ সময় উপস্থিত ছিলেন কিশলয় কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষক পৃতুষ তালুকদার, বিপুল সূত্রধর,তাছানিয়া খানম লীলা,আনোয়ারা বেগম,অনন্যা বেগম,লাবনী চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।