গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: মেয়র আরিফ

প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৮

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। তাই সমাজের জাতি বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশে হবে সমৃদ্ধি।

Manual3 Ad Code

এনসিসি ব্যাংক লিমিটেড কুমারপাড়া শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

বুধবার সকালে কুমারপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখা’র ব্যবস্থাপক মো. আলতাফ, অফিসার সুমন্ত গুপ্ত, জুরেজ আব্দল্লাহ গুলজার প্রমুখ।

Manual5 Ad Code

এসময় অসহায়-গরীব শীতার্ত মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী।