সিলেটে ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ হবে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী একটি শিশুর বরাত দিয়ে তিনি জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ট্রেনের ছাদে থাকা ওই লোকটি নিচে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে। পরে মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

Manual8 Ad Code