আম্বরখানা বড়বাজার মৈতৈ নাহারল কমিটির উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৮

Manual1 Ad Code

প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীরের মাধ্যমে আম্বরখানা বড়বাজার মৈতৈ নাহারল কমিটি (আ মৈ না ক) এর আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সোমবার আম্বরখানাস্থ বড়বাজারে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সকাল ৮ টায় অঞ্জলী প্রদান, দুপুর ১ টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৮ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পরিচালক নৃপেন্দ্র সিংহের সভাপতিত্বে ও কমিটির সদস্য আশামনি সিনহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন- সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ (মুক্তা), শিক্ষক রবীন্দ্র সিংহ (সুবল)।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে বড়বাজার মনিপুরী পাড়ার ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি