দক্ষিণ সুরমায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : শুক্রবার রাতে দক্ষিণ সুরমার চ-িপুলে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ সময় মোগলাবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। জানা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে স্থানীয় এমপি কয়েস চৌধুরীর সমাবেশে বড়ইকান্দি ইউপি আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়ার সাথে হাবিবুর রহমান গ্রুপের কথাকাটাকাটি হলে পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।