শীঘ্রই এমসি ও সরকারী কলেজে ছাত্রলীগের কমিটি দেয়া হবে: জাকির 

প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৮

Manual4 Ad Code

    সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে কেন্দ্র করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে প্রচার মিছিল করেছে এমসি কলেজ ছাত্রলীগ।

    সোমবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় কলেজের জারুলতলা থেকে শুরু হওয়া প্রচার মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

    Manual2 Ad Code

    এমসি কলেজকে বাংলাদেশের সম্পদ উল্লেখ করে এমসি ও সিলেট সরকারী কলেজে ছাত্রলীগের কমিটি অচিরেই কমিটি দেয়া হবে বলে নেতা-কর্মীদের আশ্বাস দেন ছাত্রলীগ সম্পাদক।

    এসময় সিলেট আলিয়া মাঠের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য এমসি ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশনা দেন জাকির।

    Manual8 Ad Code

    প্রচার মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের, গ্রন্থাগার উপ-সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ বদরুল, মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, মিঠু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, হোসাইন আহমদ, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম প্রমুখ।

    Manual1 Ad Code