পূণ্যভূমি সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Manual4 Ad Code

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে।

খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরীতে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual5 Ad Code

সফরসূচি অনুযায়ী, প্রথমে সিলেট সার্কিট হাউসে যাবেন খালেদা জিয়া। সেখানে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Manual3 Ad Code