নগরীতে পাগলের পাগলামীতে : পুলিশসহ আহত ৩ জন  

প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আজ সিলেট নগরীতে এক পাগলের পাগলামীতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। শুধু তাই নয়, পাগল নিজ ঘরে আগুণ জ্বালিয়ে চাপাতি হাতে বাসায় আবস্থান করছে। ঘটনাটি ঘটে নগরীর মদীনা মার্কেট এলাকায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে এবং পাগলকে উদ্ধার করে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদীনা মার্কেট কালিবাড়ি এলাকায় কনাই মিয়ার পুত্র জিলু মিয়া। সে মানসীক রোগী।

Manual1 Ad Code

বুধবার দুপুর সোয়া ১টার দিকে সে চাপাতি নিয়ে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। তার ভাই সুমনের মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে সামাল দেওয়ার চেষ্টা করলে ৮নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী নোয়াপাড়ার ফয়জুল হকও আহত হন।

Manual1 Ad Code

জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করার চেষ্টা করলে জিলু তাদের উপরও হামলা চালায়। তার হামলায় এ এস আই দেবাংশুও আহত হন।

Manual8 Ad Code

পরে জিলু চাপাতি নিয়ে নিজ বসত ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। এখন সে ঘরের ভেতরেই অবস্থান করছে।

খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে। পুলিশ ও জিলুকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে উৎসুক জনতার ভীড় বাড়ছে বলেও জানিয়েছেন