সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকের বাসায় পুলিশের অভিযান

প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৮

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নগরীতে নাশকতা বিরোধী অভিযান চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের বাসায় পুলিশী তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। গত ৪ ফেব্রুয়ারী থেকে পরিচালিত হওয়া এই অভিযানে নগরীর ৫ নং ওয়ার্ডেও অভিযান চালানো হয়। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকের বাসায়ও অভিযান চালায় পুলিশ।

Manual7 Ad Code

সাদিকুর রহমান জানান, অভিযান চলাকালে বাসায় না থাকায় পুলিশ সদস্যরা গত ৩ দিন ধরেই আমার বাসায় গিয়ে তল্লাশি করে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ৩ দিনব্যাপী বিশেষ পুলিশী অভিযানে অন্তত ৭০ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

নাশকতার অভিযোগে জড়িত থাকার কারণে উক্ত সময়ে বিশেষ ক্ষমতা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় ২টি, বিশ্বনাথে ১টি এবং ওসমানীনগর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।
সিলেট জেলা পুলিশ সুত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশের নাশকতাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code