সিলেটের বন্দর বাজারে ছাত্রলীগ-ছাত্রদলে সংঘর্ষ, গাড়ি ভাংচুর

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জিয়া অরফানেফ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা আড়াইটা থেকে সংঘর্ষ এখনো চলছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় গুলির শব্দ শোনা গেছে।

Manual2 Ad Code

ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন।

Manual6 Ad Code

এদিকে, রায় ঘোষণার সাথে সাথেই বন্দর বাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual6 Ad Code

রায় ঘোষণার পর থেকেই পুরো নগরীতে আতংক বিরাজ করছে।