সিলেটে বিএনপির মিছিলে পুলিশের বাধা,আটক ২

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৮

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও জেল রোড এলাকায় বিএনপির মিছিলে ধাওয়া করেছে পুলিশ। এসময় দুই বিএনপি নেতাকে আটকও করে পুলিশ।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর কুদরতউল্লাহ মসজিদের সামনে থাকে বিএনপি্র একটি অংশ মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট এলাকায় আসে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে নগরীর জেল রেড এলাকায় জড়ো হয়ে আবার তার মিছিল করার চেষ্টা করলে পুলিশ আবার ধাওয়া করে। এসময় মিছিলকারী নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।

Manual2 Ad Code

কোর্ট পয়েন্ট এলাকা থেকে আব্দুর রহমান ও সিরাজ খান নামে দুই বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

Manual7 Ad Code

এরআগে দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল থেকে মিছিল বের করে তারা। পুলিশের ধাওয়ায় ওই মিছিলও ছত্রভঙ্গ হয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার এসআই ফয়েজ জানান, নাশকতার আশঙ্কায় বিএনপির মিছিলে ধাওয়া করেছে পুলিশ। এসময় দু’জনকে আটক করা হয়।

Manual5 Ad Code

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তিনি এখন কারাগারে রয়েছেন। এর প্রতিবাদে বিএনপি শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

Manual7 Ad Code