শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণস্বাক্ষর 

প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৮

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হবে।

Manual5 Ad Code

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ১১টা থেকে এই গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল হক।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual1 Ad Code

এছাড়াও সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল পৌর ও উপজেলা এবং মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড সমূহকে গণস্বাক্ষর কর্মসূচী পালনের জন্য জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।