লোভাছড়ায় পাথর চাপায় নিহত: ১ (শ্রমিক) 

প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কানাইঘাটের লোভাছড়ায় পাথরের গর্ত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফরমান উল্যা (৫৫)। তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইল্যা গ্রামে।শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আনোয়ার হোসেন আনাই মিয়ার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।শ্রমিক মৃত্যুর খবরটি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, ‘একজন শ্রমিক পাথর চাপায় নিহত হয়েছেন বলে শুনেছি । আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি।