ড. জাফর ইকবাল আশঙ্কামুক্ত- আইএসপিআর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৪, ২০১৮
ড. জাফর ইকবাল আশঙ্কামুক্ত- আইএসপিআর

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বিপদমুক্ত। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)- এর উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি স্টার। গতকাল ড. জাফর ইকবালের ওপর হামলা হয়। তাকে ছুরিকাঘাত করা হয়। সিলেট থেকে তাকে দ্রুত ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গতকালই। আজ দিনের শুরুতে আইএসপিআর বলেছে, তিনি বিপদমুক্ত। গত রাত একটা ৪৯ মিনিটে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান এক ম্যাসেজে জানান, ‘তিনি এখন বিপদমুক্ত’। আরো মেডিকেল চেকআপের পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।