সিসিকের অর্থায়নে ১১নং ওয়ার্ডে ওভারলেক কার্পেটিং কাজের উদ্বোধন

প্রকাশিত মার্চ ৫, ২০১৮
সিসিকের অর্থায়নে ১১নং ওয়ার্ডে ওভারলেক কার্পেটিং কাজের উদ্বোধন

Manual1 Ad Code

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কুয়ারপাড় পয়েন্ট থেকে লালাদিঘিরপার পর্যন্ত সিসিকের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে ওভারলেক কার্পেটিং কাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। সোমবার (৫ মার্চ) সকালে এ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, মুহিবুর রহমান, তেরা মিয়া, শাহজান আজিজ, আব্দুল আহাদ, লোকমান আহমদ, লায়েক আহমদ, শিশু মিয়া, সেলিম মিয়া, শাহদত আহমদ, আরিফ আহমদ, নিরঞ্জন দেব কালা, স্বপন, পিএম কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ইউসুফ, রাহাত, সুপার ভাইজার সেলিম আহমদ প্রমুখ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ^াসী। এ সরকারের উন্নয়ন কার্যক্রম অস্বীকার করার সুযোগ নেই। প্রতিনিয়ত উন্নয়ন কাজ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন কালভার্ট সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। এ ওয়ার্ডে বর্তমানে যে সব উন্নয়ন কাজ হয়েছে তা বিগত ২৫ বছরেও করা সম্ভব হয়নি। তিনি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code