সিলেটের দক্ষিণ সুরমায় সংঘর্ষে ২ ব্যক্তি নিহত

প্রকাশিত মার্চ ৬, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমায় সংঘর্ষে ২ ব্যক্তি নিহত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা বরইকান্দিতে অটোরিকশার (সিএনজি) ভাড়া নিয়ে কথাকাটাকাটি জের ধরে সংঘর্ষের ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ১০টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন বাবুল আহমদ ও মাসুক মিয়া।

সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার(০৫ মার্চ) কথাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। সেই জের ধরে আজ মঙ্গলবার সকালে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় আওয়ামীলীগ নেতা গৌছ মিয়ার সমর্থিত এক ব্যক্তির সাথে সিএনজি চালকের কথাকাটাটি হয়। এর জের ধরে ১০নং রোডে দোকানপাট ভাংচুর ও দুপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এদিকে আজ মঙ্গলবার সকালে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual6 Ad Code