মাসুক আহমদের মৃত্যুতে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রকাশিত মার্চ ৬, ২০১৮
মাসুক আহমদের মৃত্যুতে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

Manual8 Ad Code

সিলেট সুরমা :: দুর্বৃত্তদের হাতে নিহত সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মাসুক আহমদকে নৃশংস হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ।

Manual3 Ad Code

মঙ্গলবার এক বার্তায় নেতৃবৃন্দ মাসুক আহমদকে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আসামীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি নিহত মাসুক আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code