বাদামবাগিচায় সাজু সিক্স-এ সাইড টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

প্রকাশিত মার্চ ৬, ২০১৮
বাদামবাগিচায় সাজু সিক্স-এ সাইড  টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

Manual7 Ad Code

সিলেট সুরমা :: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম সাজন আহমদ সাজু সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট এর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার (০৫ মার্চ ) বিকেলে নগরীর বাদামবাগিচা পাহাড়তলী ক্রীড়াচক্র মাঠে উক্ত সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ইয়াং ষ্টার ক্রিকেট ক্লাব বনাম চৌকিদেখি সিক্সারস এর মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় চৌকিদেখী সিক্সার্স, ইয়াং ষ্টার ক্লাব কে ৫ উইকেটে পরাজিত করে ১ম টিম হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়। টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চৌকিদেখী সিক্সার্স এর মোঃ সুজন আহমদ।

Manual4 Ad Code

বিবিএস ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত মামনি ইভেন্ট ম্যানেজমেন্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল প্রিয় সিলেট ডটকম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেষ্ট তুলে দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সাহেদ আহমদ সাজু, ছাত্রনেতা সাইদ মাহমুদ ওয়াদুদ। উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সাজন আহমদ সাজু।

Manual3 Ad Code